বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কুড়িগ্রামে দিনমজুর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামে এক দিনমজুর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত দিনমজুর আদম আলীকে (৩৫) হত্যার দায়ে করিম মিয়া (২৫) নামে অপর কাঠমিস্ত্রিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাচুয়া মামুদের ছেলে করিম মিয়ার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করতো একই এলাকার আবেদ আলীর ছেলে আদম আলী (১৯)। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত আদম আলীর পিতা আবেদ আলী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত মামলার একমাত্র আসামি করিম মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রুহুল আমিন। এ ব্যাপারে অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, অপরাধীরা যত দুর্বৃত্তই হোক আইনের যথার্থ প্রয়োগের মধ্য দিয়েই অপরাধীরা সাজার আওতায় আসে সেটি আজকের রায়ের মধ্য দিয়ে তা প্রমাণিত হলো। আমি মনে করি এই রায়ের প্রভাব সমাজে অনেকদিন থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD