বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় কোথায় কখন ঈদের জামাত আদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা ঈদে দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর না বুঝে চামড়া কেনাবেঁচা নয়, মৌসুমী ব্যবসায়ীদের সতর্কতা সংশ্লিষ্টদের জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা: আতঙ্কে মুসলিমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

করোনায় ক্রিকেটারের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। সোমবার পেশাওয়ারের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিশ্বজুড়ে মহামারি আকারে করোনাভাইরাসে এই প্রথম কোনো পেশাদার ক্রিকেটারের মৃত্যু হলো।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসে সংক্রমিত হন ৫০ বছর বয়সী এই ক্রিকেটার। তিনদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পেশাওয়ারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের। এরপর ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। একদিনের লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৬টি। পরবর্তীতে খেলা ছেড়ে দিয়ে কোচিংয়ে নাম লেখান।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ জাফর সরফরাজ পেশাওয়ারের মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক বিভিন্ন দলকেও কোচিং করিয়েছেন। তার বড় ভাই পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার আখতার সরফরাজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD