শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভ্যাকসিন ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দায় নেবে রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : ক্রেতা দেশে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ব্যবহার করার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার আইনগত দায় নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির উদ্ভাবকেরা। ভ্যাকসিনের অর্থ জোগান দাতা মস্কোর রাষ্ট্রীয় তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়ার সব দায় ক্রেতাদের নিতে হবে না, খানিক অংশ উদ্ভাবকেরাও নেবেন।

তবে কোন কোন ক্রেতাদের রাশিয়া আংশিক দায় নিতে বলবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি দিমিত্রিয়েভ। এছাড়া দায় পরিশোধের শর্ত নিয়েও বিস্তারিত কিছু জানাননি।

বলা হচ্ছে, বহু ভ্যাকসিনের ক্ষেত্রেই এর দায় এড়াতে চান উদ্ভাবকরা। যেসব দেশের কাছে এসব ভ্যাকসিন বিক্রি করা হয় তাদের কাছে দায়মুক্তির দাবি করে ক্ষতিপূরণ দাবি থেকে সম্পূর্ণ সুরক্ষা চান উদ্ভাবকরা। তবে এ ক্ষেত্রে রাশিয়ার এমন সিদ্ধান্তে ভ্যাকসিন ব্যবহারের পর অপ্রত্যাশিত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ব্যয়বহুল ক্ষতিপূরণের দাবির মুখে পড়বে এর উদ্ভাবকেরা।

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিন মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে। তবে রাশিয়া ‘স্পুটনিক-ভি’ নামের ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়ার দায় নেওয়ার বাজার দখলের লড়াইয়ে অনেক এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

রুশ ভ্যাকসিনটির অর্থ জোগানদাতা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, নিজেদের ভ্যাকসিন নিয়ে রাশিয়া এত আত্মবিশ্বাসী যে তারা পূর্ণ দায়মুক্তি চায় না, আর এটিই পশ্চিমা অন্য যেকোনও ভ্যাকসিনের সঙ্গে এর বড় পার্থক্য গড়ে দেবে।’ তিনি বলেন, সেগুলোর প্রত্যেকটিই আইনগত ঝুঁকি থেকে পূর্ণ দায়মুক্তি চায়।

এদিকে রাশিয়ার কাছ থেকে পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন কেনা ব্রাজিলের বাহিয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এসব ডোজের সব আইনগত ঝুঁকি রুশ কর্তৃপক্ষের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD