রাজশাহীর চারঘাট উপজেলায় ৯ হাজার ৩১৫ পিস ইয়াবা বড়িসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত তিনজন হলেন- কক্সবাজারের টেকনাফ পশ্চিম সিকদারপাড়া দক্ষিণ হ্নীলা এলাকার ওমর আলীর ছেলে সৈয়দ আলম (৩৯), চারঘাটের বড়বাড়িয়া উত্তরপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী চাঁন বানু (৪২) ও তার মেয়ে সম্পা খাতুন (২০)।
র্যাব জানায়, কক্সবাজার থেকে আকাশপথে ইয়াবাগুলো রাজশাহীতে আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এসব ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
লাইটনিউজ