বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনা: বিশ্বে একদিনে আরও ৬ হাজার ৩০০ মৃত্যু, শনাক্ত ৩ লাখের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে একদিনে আরও ৬ হাজার ৩শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজারের বেশি। ফলে এ নিয়ে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ছাড়ালো ৯ লাখ ৮১ হাজার। মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ মানুষ।

বুধবারও সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে ছিল ভারত। ২৪ ঘণ্টায় সাড়ে ১১শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে আরও ৯০ হাজার মানুষের শরীরে পাওয়া গেছে কোভিড নাইনটিন। ফলে প্রাণহানি ৯১ হাজার ছাড়িয়েছে ভারতে। আক্রান্ত সাড়ে ৫৭ লাখের মতো মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও ১১শ’ মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ সাড়ে ৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় সাড়ে ৭১ লাখ।

এদিন ৯ শতাধিক মৃত্যুতে, ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার। আক্রান্ত সোয়া ৪৬ লাখ। এ পর্যন্ত পৌনে ১ লাখের বেশি মৃত্যু দেখেছে মেক্সিকো। এছাড়া টানা তৃতীয় দিনের মতো ৪শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD