বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

চিকিৎসকসহ ৭ হাজার ৯৯৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৮১ জন চিকিৎসক মারা গেছেন, আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন।

বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) বিএমএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দুই হাজার ৭৮৫ জন চিকিৎসক, এক হাজার ৯৫৪ জন নার্স এবং তিন হাজার ২৫৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের বেশিরভাগ সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করেছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল দেশে প্রথম চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমদ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD