শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার কার্যকরী অ্যান্টিবডির সন্ধান: জার্মান চিকিৎসক দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস সার্স-সিওভি-টু প্রতিরোধে শতভাগ কার্যকরী অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন জার্মান চিকিৎসক দল। এরথেকে, ‘প্যাসিভ ভ্যাকসিন’ উদ্ভাবনের সম্ভাবনার কথাও জানান তারা।

দেশটির ‘শাহিতে’ হাসপাতাল এবং নিউরো-ডি-জেনেরেটিভ ডিজিজ সেন্টার- DZNE যৌথভাবে করছে এ গবেষণা। দাবি- করোনায় আক্রান্ত রোগীদের শরীরেই মিলেছে অসাধারণ একটি অ্যান্টিবডির সন্ধান। যা ভাইরাসটিকে শরীর থেকে দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি টিস্যুতে সার্স-সিওভি-টু ছড়ানোও রুখে দেয় এ অ্যান্টিবডি। পার্শ্ব-প্রতিক্রিয়া হয় এমন কোষগুলোকেও নিষ্ক্রিয় করে দিতে সক্ষম এটি।

গবেষক দলটি করোনাজয়ীদের শরীর থেকে বয়স-লিঙ্গ-শারীরিক অবস্থা ভেদে ৬০০ পৃথক অ্যান্টিবডি সংগ্রহ করেছেন।

সম্প্রতি, একটি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কাজ করছে জার্মানি। ২০২১ সালের মধ্যভাগে সেটি বাজারজাত করা হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD