বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৯ লাখ ৯৩ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ১২ হাজারের বেশি রোগী।

দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। শুক্রবার প্রাণ গেছে ১ হাজার ৯৩ জনের, সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষের শরীরে। দেশটিতে মোট প্রাণহানি ৯৩ হাজার ছাড়িয়েছে।

এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৮২৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে একদিনে ৮ শতাধিক মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৮ হাজারের বেশি।

ফ্রান্সে ১৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে যা গেলো ৭ মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। ২৪ ঘণ্টায় মারা গেছে দেড়শো মানুষ।

এদিকে স্পেনেও দ্বিতীয় দফায় বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১১০ জনের। এ নিয়ে বিশ্বে কোভিড নাইনটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৯ লাখ ৯২ হাজারের বেশি। মোট রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি সাড়ে ২৭ লাখের কাছাকাছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD