শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

আগামী তিন দিন ভারী বৃষ্টি হতে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

মৌসুমী বায়ুর প্রভাবে দেশে কয়েকদিন ধরে মিশ্র আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। শনিবার দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হবে। সেই সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আকাশ মেঘলা থাকায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে হালকা শীত শীত অনুভূত হতে পারে।

শুক্রবার দেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, কুড়িগ্রাম ও নীলফামারীতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দু’দিন পর থেকে বৃষ্টির আশঙ্কা কমতে থাকবে এবং পরবর্তী ৩ দিন আবহাওয়ার অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD