বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টোকেনের আশায় আজও সহস্রাধিক প্রবাসীর ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

রোববারও (২৭ সেপ্টেম্বর) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেনের আশায় ভিড় করছেন সহস্রাধিক প্রবাসী। হোটেল সোনারগাঁওয়ের গেটে সকাল থেকেই অবস্থান করছেন এসব প্রবাসী বাংলাদেশি।

যদিও শনিবার (২৬ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল আগামী ৪ অক্টোবরের আগে নতুন কোনো টোকেন দেওয়া হবে না। ফ্লাইট বাতিলের তারিখ ধরে পরবর্তী টোকেন দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি-ইস্যু করছে এয়ারলাইন্সটি।

কিন্তু তারপরও প্রচুর প্রবাসী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করছেন। টোকেন-টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।

সাতক্ষীরা থেকে আসা খোরশেদ আলম বলেন, ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে। কিন্তু এখনো টোকেন পাইনি।

যদিও সৌদি সরকার জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ঢাকাস্থ সৌদি দূতাবাসে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে হবে।

জানা গেছে, ভিসার মেয়াদ বাড়ানোর পর টিকিটের জন্য টোকেন নিতে আসতে হবে।

সরকারের কূটনৈতিক তৎপরতায় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ায় সৌদি সরকার। যাদের ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের ভিসার মেয়াদ পরবর্তী ২৪ দিন বাড়ানো হয়েছে।

এর আগে সৌদি সরকার সব বিদেশি কর্মীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরার বাধ্যবাধকতা দেয়। এরপরই টিকিটের জন্য সংকট তৈরি হয়। সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ায় এ সংকট দেখা দেয়।

কিন্তু ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর পরও দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD