রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজীবন বহিষ্কার, চাল-চোর নেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

পাবনা প্রতিনিধি : ত্রাণের চাল চুরির অভিযোগে গ্রেফতার হওয়া পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা জানান, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের নির্দেশে ত্রাণের চাল চুরি করার অভিযোগে ঢালারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী সরদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবনের জন্য থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাতে ২২৯ বস্তা চালসহ কোরবান আলী সরদারকে আটক করেছে র্যা ব। রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

রাতে আমিনপুর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, ত্রাণের চাল কোনোভাবেই ব্যক্তিগত গুদামে রাখার সুযোগ নেই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

লাইটনিউজ/এএমসি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD