রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি তেহরানে খামেনির জানাজা আজ ইসরায়েলের গুপ্তহত্যার বিরুদ্ধে বিশ্বনেতাদের নীরবতায় ইরানের প্রেসিডেন্টের প্রশ্ন প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে ২৫ বছর

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রামে বান্ধবীর সহায়তায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এক নম্বর সুপারিওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে।

আটকেরা হলেন-বন্দর থানার তিন নম্বর ফকিরহাট কাশিম মাঝির বাড়ির মৃত মো. বশিরের মেয়ে নুরী আক্তার, তার স্বামী মো. অন্তর ও মো. রাজীব। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত চান মিয়া। তাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে দাদীর সঙ্গে আগ্রাবাদ সিডিএ আবাসিকে ফুফুর বাসায় বেড়াতে আসে ওই কিশোরী। ফুফাতো বোনের বান্ধবী নুরী আক্তারের সঙ্গেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। রোববার সন্ধ্যার পর নুরীর সঙ্গে বাসা থেকে বের হয় ওই কিশোরী। তাকে কৌশলে আগ্রাবাদের সুপারিওয়ালা পাড়ার চান মিয়ার বাসায় নিয়ে যায় নুরী। বাসায় আটকে রেখে চান মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করেন। বাইরে থেকে পাহারায় ছিল নুরী। পরে ওই কিশোরীকে ফুফুর বাসায় পৌঁছে দেয় সে। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায় স্বজনরা। সেখান থেকে খবর পায় ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম বলেন, রোববার রাত ২টার দিকে হাসপাতাল থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এরপর বন্দর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তাকারী নুরী আক্তার ও তার স্বামীকে আটক করা হয়। নুরীকে শনাক্ত করেন ভিকটিমের স্বজনরা। পরে ভোরে অভিযুক্ত চান মিয়ার বন্ধু রাজীবকেও আটক করা হয়। ভিকটিমের পরিবার মামলা করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। চান মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ কর্মকর্তারা জানান, নুরীর সঙ্গে অন্তরের বিয়ে হয় চারদিন আগে। কিন্তু চান মিয়ার সঙ্গে তার পূর্ব থেকে সখ্যতা রয়েছে। এর সূত্র ধরে বিভিন্ন অপরাধমূলক কাজে চান মিয়াকে সহযোগিতা করেন নুরী। এর আগেও এ ধরনের অপরাধে চান মিয়াকে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD