শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ হাজার ৮শ’ মানুষের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮শ’ মৃত্যুর পর, বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়ালো ১০ লাখ ৬ হাজার। নতুন করে সোয়া দু’লাখ সংক্রমণ শনাক্তের ফলে, মোট আক্রান্ত ৩ কোটি সাড়ে ৩৫ লাখ মানুষ।

সোমবারও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। যদিও দু’মাসে প্রথমবার দিনে ৮শ’র কম মৃত্যু দেখেছে দেশটি। নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যাও ছিল ৭০ হাজারের কম। ভারতে কোভিড নাইনটিনে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে ৯৬ হাজারের মতো মানুষ। আক্রান্ত সাড়ে ৬১ লাখ। ১০ দিন পর মৃত্যু ৩শ’র ঘরে নেমেছে ব্রাজিলে।
দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ৪৭ লাখ।

দিনের তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি ছিল আর্জেন্টিনায়। মারা গেছেন ৩৬৪ জন। নতুন করে ৩ শতাধিক মৃত্যুতে, যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি দু’লাখ ১০ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ৭৩ লাখ ৬১ হাজার মানুষ।

এদিন প্রায় ২শ’ করে মৃত্যু রেকর্ড করেছে ইরান, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD