শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতের পর বাংলাদেশেও হবে করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক : ভারতে পরীক্ষার পর বাংলাদেশেও কোভিড-১৯ টিকার ৩য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল করতে ঢাকা ও দিল্লি ‘নীতিগতভাবে সম্মত’ হয়েছে।

ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংবাদমাধ্যমকে জানান, তারা করোনা টিকার পরীক্ষা চালুর পরপরই বাংলাদেশে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে প্রস্তুত।

এ বিষয়ক প্রস্তাবে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে বলেও সূত্র জানায়।

এদিকে, মঙ্গলবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর বলেন, ‘আমরা টিকা পরীক্ষার পাশাপাশি বিতরণ ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রত্যাশা করছি। এই সকল প্রচেষ্টায় বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD