বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফের ৩ বছরের জন্য ওয়াসার এমডির দায়িত্বে তাকসিম এ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে। ওয়াসা বোর্ডের সুপারিশের পর তাকসিম এ খানের নিয়োগ সংক্রান্ত ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মোহাম্মদ ইবরাহিম এ তথ্য জানান।

গত ১৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ড সভায় এমডি হিসেবে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ করা হয়। এই সুপারিশ পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগে। স্থানীয় সরকার বিভাগ থেকে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।

অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম বলেন, ‘তাকে আরও তিন বছরের জন্য ওয়াসার এমডি নিয়োগের ফাইল প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আমরা তাদের (ওয়াসা কর্তৃপক্ষ) জানিয়ে দিয়েছি। ওয়াসা হচ্ছে কমার্শিয়াল করপোরেট বডি। অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এ নিয়োগের বিষয়ে আমাদের এখন থেকে কোনো প্রজ্ঞাপন হবে না। এখন ওয়াসা বোর্ডের সঙ্গে তার (তাকসিম এ খান) চুক্তি হবে।’

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD