রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

কুষ্টিয়ায় কিস্তি তুলতে গিয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

কুষ্টিয়ার দৌলতপুরে ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নূরুজ্জামান লাল্টু (৪৫)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ফিলিপনগর-মরিচা কলেজ রোড এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নূরুজ্জামান লাল্টু উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত মতলেব কাজীর ছেলে এবং হোসেনাবাদ গ্রামীন ব্যাংক শাখার সুপারভাইজার।

পুলিশ জানায়, নূরুজ্জামান লাল্টু বুধবার দুপুরে ফিলিপনগর এলাকায় সাপ্তাহিক ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। কয়েকটি বাড়ি থেকে কিস্তির টাকা আদায়ের পর ফিলিপনগর-মরিচা কলেজ রোড সংলগ্ন দফাদার পাড়া এলাকার মমিন দফাদারের কাছে টাকা আদায়ে তার বাড়ি যান লাল্টু।

এ সময় মমিন ব্যাংক সুপারভাইজার লাল্টুকে বাড়ির ভেতর ডেকে নিয়ে যায়। তিনি কিস্তির টাকা না দিয়ে উল্টো লাল্টুর কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মমিন ধারালো অস্ত্র দিয়ে লাল্টুর গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে ঘাতক মমিন ব্যাংক কর্মকর্তার মৃতদেহ বাড়ির শৌচাগারে রেখে ঘরে তালা লাগিয়ে বউ-সন্তান নিয়ে পালিয়ে যান।

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, ঋণের কিস্তি আদায় নিয়ে এ খুনের ঘটনা বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ঘটনার পর থেকে মমিন সপরিবারে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। তিনি বলেন মমিন দফাদার খারাপ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে এলাকাবাসির নানা অভিযোগ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD