বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

করোনা: বিশ্বে আরও ৮ হাজারে বেশি মৃত্যু, নতুন শনাক্ত ৩ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

এপ্রিলের পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এখন মোট প্রাণহানি ছাঁড়ালো ১০ লাখ ২৭ হাজারের চৌকাঠ। নতুন করে করোনায় আক্রান্ত ৩ লাখের মতো। এরফলে, মোট আক্রান্ত পৌনে ৪ কোটির কাছাকাছি।

আর্জেন্টিনায় একদিনে ৩ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে, যা লাতিন দেশটির রেকর্ড। আর করোনা শনাক্ত ১৪ হাজারের বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ১১শ’র মতো মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি লাখো ছুঁইছুঁই। দেশটিতে আক্রান্ত ৬৪ লাখের মতো মানুষ।

৯১৫ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রেও প্রাণহানি ছাড়ালো দু’লাখ ১২ হাজার। এদিকে, ব্রাজিলে ৮ শতাধিক মানুষ করোনায় মারা গেছেন; মোট প্রাণহানি পৌনে দু’লাখের মতো।

নতুন গবেষণা-কার্যকরী ভ্যাকসিন উদ্ভাবিত হলেও; আগামী বসন্তের আগে স্বাভাবিক হচ্ছে না মহামারি পরিস্থিতি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD