বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

ফের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি হলে কাজী সালাউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। শনিবার দুপুর ২টা থেকে হোটেল সোনারগাঁওয়ে ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়। ভোট শেষ হওয়ার পর থেকেই অপেক্ষা ছিল রেজাল্টের। সন্ধ্যা সোয়া সাতটায় ফল প্রকাশ হয়।

৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবার সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলারকাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করা সাবেক তারকা ফুটবলার বাদল রায় পেয়েছেন মাত্র ৪০ ভোট। যদিও তিনি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সরে যাওয়ার ঘোষণা দেন। তবে নির্বাচনের ঠিক আগের দিন শুক্রবার ফেসুবকে আবার সরব হয়ে কাউন্সিলরদের কাছে ভোট চান।

এদিন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয়বাফুফের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কাউন্সিলর, প্রার্থী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত ছিল হোটেল সোনারগাঁও।

চার বছর পরপর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এরপর শুরু হয় ভোট।

বাফুফের১৩৯ জন কাউন্সিলরের মধ্যেউপস্থিত ছিলেন ১৩৭ জন। এর মধ্যে একজন ভোটার দেশের বাইরে এবং অন্যজন কারাগারে থাকায় উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD