রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

টিকিট বিক্রির টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

কয়েকদিন বন্ধের পর আবারো সৌদি আরবে যাওয়ার প্লেনের টিকিট বিক্রি জন্য টোকেন দেয়া শুরু করলো সাউদিয়া (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স)।

রোববার সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। সাউদিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

সাউদিয়া জানায়, সৌদি থেকে লকডাউনের আগে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন শুধুমাত্র তাদেরই টোকেন দেয়া হবে। টোকেন অনুযায়ী নির্ধারিত তারিখে তারা টিকিট কিনতে পারবে।

এর আগে সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া। এরপর ২ ও তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

এদিকে দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইনস। এছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD