সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

উখিয়ায় সংঘর্ষে ২ রোহিঙ্গা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন।

রোববার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।

এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গ যুবক নিহত হয়েছেন। এসময় প্রতিপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন জানান, উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD