বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গৃহকর্মী রাখার ক্ষেত্রে আদালতের ৬ নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

রোববার (৪ অক্টোবর) ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় রায় ঘোষণার আগে এসব নির্দেশা দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

মাহফুজা চৌধুরী হত‌্যা মামলায় দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

পর্যবেক্ষণে বিচারক বলেছেন, ‘গৃহকর্মী মোসাম্মৎ রেশমা আক্তার ওরফে রুমা ও রিতা আক্তার ওরফে স্বপনার মতো আর কেউ যেন ভুল পথে অগ্রসর হতে না পারে, সেজন্য বাসা-বাড়িতে গৃহকর্মী রাখার ক্ষেত্রে গৃহকর্তা-গৃহকর্ত্রীকে সতর্ক হতে হবে।’

আদালতে ছয়টি নির্দেশনা হলো—
১. গৃহকর্মী নিয়োগের তারিখ থেকে ৯০ দিন পর্যন্ত তাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে পারেন, যাতে তারা বাসার মূল‌্যবান মালামাল চুরি করে পালিয়ে যেতে না পারে। গৃহকর্মী কোনো অন্যায় কাজ করলে তাকে আঘাত বা মারধর না করে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায়/সমাজসেবা অফিসারকে অবগত করবেন।

২. গৃহকর্মী রাখার ক্ষেত্রে অবশ্যই তার বিস্তারিত তথ্য নেওয়া উচিত। গৃহকর্মীর ছবি ও জীবনবৃত্তান্ত নিতে হবে এবং সংশ্লিষ্ট থানায় এসবের একটি করে কপি জমা দিতে হবে।

৩. বাসার মূল গেটে সিসি ক্যামেরা না থাকলে অবিলম্বে তা স্থাপন করতে হবে।

৪. কোনো গৃহকর্মী যদি অন্য কোনো গৃহকর্মীকে কোনো বাসায় কাজ দেয়, তাহলে সংশ্লিষ্ট থানায় ওই গৃহকর্মীরও নাম-ঠিকানা অবগত করতে হবে।

৫. গৃহকর্মী সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই লাইসেন্স নিতে হবে এবং সংশ্লিষ্ট থানাকে ওই কোম্পানির কার্যক্রম বিষয়ে অবগত করতে হবে। লাইসেন্স না থাকলে তার কার্যক্রম বন্ধ করতে হবে।

৬. গৃহকর্মী সরবরাহ প্রতিষ্ঠানকে গৃহকর্মীর ছবি ও জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট থানায় অবশ্যই জমা দিতে হবে।

রাজধানীসহ অন্যান্য এলাকার বাসিন্দাদের এ বিষয়ে সচেতন ও সতর্ক হওয়া খুবই জরুরি বলে পর্যবেক্ষণে বলেছেন বিচারক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD