বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

সৌদি প্রবাসীদের জন্য ফ্লাইটের আসন বৃদ্ধি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের জন্য সেদেশে যাওয়ার সুবিধার্থে ফ্লাইটের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়োজাহাজে আসন সংখ্যা বেশি থাকলেও কোভিড-১৯ এর কারণে ঢাকা থেকে সৌদি আরবে গমনকারী উড়োজাহাজের ক্ষেত্রে প্রশস্ত উড়োজাহাজে ২৬০ জন এবং অপ্রশস্ত উড়োজাহাজে ১৪০ জন যাত্রী পরিবহন করার বাধ্যবাধকতা ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদিগামী যাত্রীদের ঢাকা থেকে দ্রুত ফেরত যাওয়ার স্বার্থে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোববার জারিকৃত আদেশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করেছে। এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি এবং বিজনেস ক্লাসের একটি আসন ব্যতিত সব আসনে যাত্রী পরিবহন করা যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ব্যতিত আসন বরাদ্দ করছে।

যাত্রী ব্যতিত অন্য সবাইকে এয়ারলাইন্স অফিসে না যাওয়ার/ভিড় না করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, বিপুল সংখ্যক সৌদি প্রবাসীদের সেদেশ ফেরত যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরে টিকিট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স।

তবে এয়ারলাইন্স দুটির অফিসে প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রোববার ‘বিশৃঙ্খল’ পরিস্থিতির কারণে টিকিট বিক্রি ও টোকেন দেওয়া সাময়িক বন্ধ করে দেয় ঢাকার সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সকালে ভিড় নিয়ন্ত্রণে কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রবাসীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD