বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভুল ধারায় মামলা, ওসিকে আদালতে হাজিরের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

ভুল ধারায় মামলা করায় কুষ্টিয়ার মিরপুর থানার ওসি আবুল কালাম আজাদকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন। আগামীকাল ৭ অক্টোবর আদালতে সশরীরে হাজির হয়ে ‘কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না’ তার ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। মিরপুর থানায় একটি শিশু বলাৎকার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু না করে পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় দায়ের করেন ওসি আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মিরপুর উপজেলার কামলামারী গ্রামে ১৩ বছরের একটি শিশু বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় শিশুর বাবা আনারুল শেখ বাদী হয়ে ওই দিনই মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় তরিকুল ইসলাম নামে একজনকে আসামি করা হয়। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় রজু করেন মিরপুর থানা পুলিশ।

হাইকোর্টের নির্দেশনাÑ ১৬ বছর পর্যন্ত ছেলে শিশু বলাৎকারের শিকার হলে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় রুজু করতে হবে। গত ১৩ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে এ সংক্রান্ত একটি চিঠি সারা দেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর পরও মিরপুর থানার ওসি পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলাটি রুজু করেন। পুলিশ মামলার নথি আদালতে পাঠালে বিষয়টি বিচারকের নজরে আসে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD