বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ৮০ রিসোর্ট, ২০টি সংকটাপন্ন এলাকায় প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, কেন বললেন ট্রাম্প? স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে : প্রধানমন্ত্রী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

সাবান-শ্যাম্পু ছাড়াই দূর করুন চা-কফির দাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

লাইফস্টাইল ডেস্ক : প্রিয় কোনো পোশাকে দাগ লাগলে কার না মন খারাপ হয়। দাগ থেকে মুক্তি পেতে সব সময় সাবান-শ্যাম্পু কিংবা ডিটারজেন্ট ব্যবহারের উপায় থাকে না। কখনও কখনও দাগে পোশাক একেবারেই নষ্ট হয়, পোশাকটা পরার মতো অবস্থা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে চা কিংবা কফির দাগের ক্ষেত্রে এমনটা হয়।

তবে চা কিংবা কফির দাগ থেকে সহজে মুক্তি পেতে পারেন। তাও আবার ঘরোয়া উপায়ে।

যা করবেন-

টুথপেস্ট চা কিংবা কফির দাগ দূর করতে সিদ্ধহস্ত। দাগের জায়গায় প্রায় ১৫ মিনিট টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দাগ উঠে যাবে।

দাগের শত্রু ভিনিগার। একটি পাত্রে কয়েক কাপ পানি নিন। তাতে ১ চা চামচ ভিনিগার দিন। ভালো করে মিশিয়ে নিন। তারপর যেখানে দাগ লেগেছে সেখানে হালকা হালকা স্প্রে করুন। কিছুক্ষণের মধ্যেই দাগ গায়েব হবে।

ডিম অর্ধেক সিদ্ধ করে করে তার সাদা অংশ দাগের জায়গায় লাগিয়ে আলতো করে ঘষতে থাকুন। মিনিট দু’য়েক রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস! কেল্লাফতে।

পোশাকে চা কিংবা কফির দাগ যেখানে লেগে থাকবে সেখানে এক চামচ বেকিং সোডা দিয়ে ঘষতে থাকুন। তারপর কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার পোশাক একদম পরিষ্কার।
সূত্র- সংবাদ প্রতিদিন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD