রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

কর্মচারীর মেয়েকে ধর্ষণ, আ’লীগ নেতা গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ফেনীর সোনাগাজীতে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তমিজ উদ্দিন নয়ন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভাদাদিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।পেশায় ফার্নিচার ব্যবসায়ী তমিজ উদ্দিন মতিগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ বাড়ির সামনে তমিজ উদ্দিনের একটি ফার্নিচারের দোকান রয়েছে। গত ১ অক্টোবর সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে দোকানে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ধর্ষিতা শিশুটির বাবা ওই দোকানের কর্মচারী। ঘটনাটি কাউকে জানালে শিশুটি ও তার বাবাকে হত্যার হুমকি দেন তমিজ উদ্দিন। শুধু তাই নয়, নিজের স্ত্রী ধর্ষণের ঘটনাটি দেখে ফেলায় তার মুখ বন্ধ করার জন্য তাকেও মারধর করেন তিনি।

পরে ধর্ষণের ঘটনাটিএলাকায় জানাজানি হলে তাসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে তমিজ উদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পরইসোনাগাজী মডেল থানাপুলিশ তাকে গ্রেফতার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সাইকুল আহমেদ ভূঞা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD