মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

আইফোন ১২ আসছে ১৩ অক্টোবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রতিবছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। ২০১২ সাল থেকে শুরু করে কখনোই এর ব্যতিক্রম ঘটেনি। তবে করোনা মহামারির কারণে এ বছর অ্যাপলপ্রেমীদের উৎসবের মাস সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা আসেনি। ফলে কবে আসবে তা জানতে ভীষণ উৎসুক ছিলেন ভক্তরা।

জানা গেছে, আগামী ১৩ অক্টোবর সেই প্রত্যাশিত দিন। এনডিভির খবরে বলা হয়েছে, ‘হাই স্পিড’ স্লোগানে আগামী ১৩ অক্টেবর একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাপল। জোড় গুঞ্জন রয়েছে, এই ইভেন্টেই অ্যাপল তাদের নতুন আইফোন ১২ সিরিজ উন্মোচন করতে পারে।

এ বছর মোট ৪টি আইফোন আনতে পারে অ্যাপল: আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো। প্রতিটি ফোনেই থাকবে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট। এর মধ্যে আইফোন ১২ মিনি হবে ৫.৪ ইঞ্চি স্ক্রিনের, আইফোন ১২ এবং ১২ প্রো হবে ৬.১ ইঞ্চি স্ক্রিনের এবং আইফোন ১২ ম্যাক্স প্রো হবে ৬.৭ ইঞ্চি স্ক্রিনের।

আইফোন ১২ ও আইফোন ১২ ম্যাক্সে ডুয়েল ক্যামেরা সেটআপ ও অন্য দুটি মডেলে তিন ক্যামেরা সেটআপ থাকবে। অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD