রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্য খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফতুল্লার ইসদাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাইম নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে লিমন নামের একজন। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিমন জানান, আকাশ গ্যাংয়ের সদস্য হৃদয়ের ভাতিজাকে চড় মারে নাইম। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত নয়টার দিকে দলবল নিয়ে ইসদাইর বুড়ির দোকান এলাকায় নাইমদের উপর হামলা করে হৃদয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করলে আহত অবস্থায় নাইম ও লিমনকে ভিক্টোরিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ফতুল্লা থানার এসআই নুর মোহাম্মদ জানান, ইসদাইরে মারামারির ঘটনায় এক জন মারা গেছে। ইতোমধ্যেই দুজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD