শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
পদ্মা সেতু

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সবকিছু অনুকূলে থাকলে আজ শনিবার বসবে পদ্মা সেতুর ৩২তম স্প্যান “১বি”। এ স্প্যানটি বসবে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৪ ও ৫ নাম্বার পিলার (পিয়ার) এর উপর।

ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে পিলারের উপর এ স্প্যানটি স্থাপন করা হবে। এ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৮০০ মিটারে। এর আগে গত ১০ জুন বসানো হয় পদ্মা সেতুর ৩১তম স্প্যানটি। প্রায় ৪ মাস পর বসানো হচ্ছে এই ৩২তম স্প্যান।

পদ্মা সেতুর প্রধান নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, বন্যা ও পদ্মা নদীতে প্রবল স্রোত থাকার কারণে ৪ মাস পর আজ ৩২তম স্প্যানটি বসানোর প্রোগ্রাম রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বসানো হবে এ স্প্যান।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD