শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবা হলেন মেহেদী হাসান মিরাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : গত বছরের ২১ মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ঘূর্ণি জাদুকর মেহেদী হাসান মিরাজ।

এবার সুসংবাদ জানালেন মিরাজ। মিরাজ-প্রীতির ঘর আলো করে এলো নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন মিরাজ। প্রথমবারের মতো বাবা হলেন তিনি।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এই সুসংবাদ দেশবাসীকে নিজেই জানালেন মিরাজ।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ (শনিবার) আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার। ’

মিরাজের সেই স্ট্যাটাসে নেটিজেনরাদোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

আগামী রোববার থেকে শুরু হবে তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্ট। যেখানে রিয়াদ একাদশের হয়ে খেলবেন এই স্পিনিং অলরাউন্ডার। তার আগেই প্রথমবারের মতো বাবা হওয়ার সুসংবাদে ভাসলেন ২৩বছরের এই ক্রিকেটার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD