সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ছুটির দিনেও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স, প্রবাসীদের ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : প্রবাসীদের সমস্যার কথা ভেবে সৌদি এয়ারলাইন্স সাপ্তাহিক ছুটির দিনেও টিকেট দিচ্ছে। যাদের ভিসার মেয়াদ শেষ হবে ৩০ (অক্টোবর), তাদের শনিবার ১০ (অক্টোবর) টিকেট দেয়া হচ্ছে। ফলে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য ভিড় করেছেন প্রবাসীরা। তাদের দাবি কর্মে ফেরার নিশ্চয়তা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিক থেকে টিকিট রি-ইস্যু কাজ শুরু করে সৌদি এয়ারলাইন্স। বেশ কয়েক দিনের চেয়ে শনিবার টিকেট প্রত্যাশীদের ভিড় চোখে পড়ার মতো। ভোর থেকেই টিকেট প্রত্যাশীরা হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে এসে ভিড় করতে থাকেন। জানা গেছে, যাদের মোবাইল নম্বরে এসএমএস গিয়েছে তারাই টিকেট নিতে এসেছেন।

প্রবাসীদের আন্দোলনের পর থেকে এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যে সকল যাত্রীদের ভিসার মেয়াদ কম, তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকেট দেয়া হচ্ছে। উল্লেখ্য, ৪ অক্টোবর টিকেটের দাবিতে হোটেলে সোনারগাঁওয়ে সামনে প্রবাসীদের আন্দোলন শুরু হয়। পরে টিকিট প্রত্যাশীদের ফরম দেয়া হয়। তাৎক্ষণিক সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, আবেদনকারী সকলের ফরম যাচাই করে সোমবার ৫ (অক্টোবর) থেকে যাদের ভিসার সময় কম তাদেরকেই সবার আগে টিকিট দেয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD