বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছর ৬ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন করা হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

চলতি অর্থবছরে সরকার ছয় লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে সংসদীয় কমিটির বৈঠকে।

রোববার (১১ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম, বিএম কবিরুল হক, ছোট মনির, শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে ‘সামুদ্রিক মৎস্য বিল, ২০২০’ এবং ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল, ২০২০’ প্রয়োজনীয় যাচাই-বাছাই, পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

চলতি অর্থবছরে ৬ লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যে মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে বলে বৈঠকে জানানো হয়। বিলুপ্তির পথে থাকা ইলিশের সুদিন ফেরানোর লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে ক্ষতিগ্রস্ত ৫ লাখ ৭০ হাজার জেলে পরিবারকে প্রতিদিন ২০ কেজি হারে চাল বিতরণ করবে জেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য বিভাগ।

২৩ আগস্ট ‘অস্বাভাবিক দামে কেনাকাটা’ শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই নিয়ে আগামী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD