রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জে ফটো সাংবাদিককে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ইলিয়াস (৩৮) নামের এক ফটো সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টায় এলোপাতাড়িভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

ইলিয়াস বন্দর উপজেলার মজিবর মিয়ার ছেলে। তিনি স্থানীয় দৈনিক বিজয় পত্রিকায় কাজ করতেন। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক বিজয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আলম সেন্টু বলেন, নিহত ইলিয়াস আমাদের সঙ্গেই কাজ করতেন। সংবাদ প্রকাশের কারণে তার ওপর স্থানীয় মাদক ব্যবসায়ী তুষার বাহিনী ক্ষুব্ধ ছিল। সেই ঘটনার জের ধরেই আজ রাত ৮টার দিকে তাকে কুপিয়ে হত্যা করে তারা।

বন্দর থানার উপপরিদর্শক আরিফ ইসলাম বলেন, রাতে বন্দরের আদমপুর এলাকায় ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD