বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

খুলনায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

খুলনার ডুমুরিয়ার বাদুরগাছা গ্রামে গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিপ্লব কান্তি মণ্ডল, প্রসেনজিৎ গাইন এবং স্বামী অনিমেষ। নিহতের ভাই ও রাষ্ট্রপক্ষের আইনজীবী এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গৃহবধূ টুম্পা মণ্ডল ২০১৬ সালের ৭ অক্টোবর নিখোঁজ হন। ঘটনার দুই দিন পর তার লাশ বাদুরগাছা গ্রামের মন্দিরের পাশের খালে পাওয়া যায়। পরে পুলিশ তদন্তে বেরিয়ে আসে স্বামী অনিমেষ পরিকল্পিতভাবে টুম্পাকে হত্যা করে লাশ খালে ফেলে রাখে। ঘটনার চার বছর পর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করা হলো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD