বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ৮৫ হাজারের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ছাড়ালো। আক্রান্ত ৩ কোটি ৮০ লাখের বেশি। গেলো ২৪ ঘণ্টাতেই ৩৭শ’র বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় পৌনে ৩ লাখ।

সোমবারও দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে ছিল ভারত। নতুন করে ৭ শতাধিক মৃত্যু রেকর্ড হওয়ায় দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ১০ হাজার ছুঁইছুঁই করছে। আক্রান্ত পৌনে ৭২ লাখের মত।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। দেশটিতে করোনায় মারা গেছেন ৩শো’র বেশি মানুষ। এ পর্যন্ত মহামারিতে ২৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন দেশটিতে।

যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণহানি অনেকটা কমে এলেও মোট মৃত্যু ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ৮০ লাখের মতো। নতুন সংক্রমণ ও মৃত্যু- দুইই কমেছে ব্রাজিল, মেক্সিকোতে। ব্রাজিলে প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যু ১ লাখ ৫১ হাজারের মতো; মেক্সিকোতে ৮৪ হাজার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD