বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই ক্যাডার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিরাপত্তা বাহিনীর একটি দল টহল দেওয়ার সময় ইউপিডিএফ ক্যাডাররা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ইউপিডিএফের দুই ক্যাডারের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এসময় আহত হন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD