বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের আরও সম্পৃক্ততা এবং ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজনের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার (১৩ অক্টোবর) চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

পরে মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশ দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধানে আগ্রহী এবং এজন্য বন্ধু রাষ্ট্র যেমন চীনের আরও সম্পৃক্ততা আমরা আশা করি।’

তিনি বলেন, ‘এর আগে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা এ ধরনের আরও একটি বৈঠকের জন্য চীনকে উদ্যোগী হওয়ার জন্য বলেছি।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক, চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূতকে নিয়ে একটি ত্রিপক্ষীয় কমিটি আছে, ওই কমিটির বৈঠক অনেকদিন ধরে হচ্ছে না। সেটিও যাতে হয় তার জন্য বলেছি।’

চীনের রাষ্ট্রদূত কী প্রতিক্রিয়া জানিয়েছেন, জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘রাষ্ট্রদূত ব্ষিয়টি বেইজিংকে জানাবেন এবং পরবর্তীতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD