বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ৯০ হাজারের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আরও প্রায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। টানা বেশ কিছুদিন দৈনিক প্রাণহানির শীর্ষে থাকা ভারতকে টপকে মঙ্গলবার মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

৭৮৪ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ২ লাখ ২১ হাজারের কাছাকাছি। দৈনিক মৃত্যু সংখ্যায় এরপরেই ভারত। দেশটিতে মঙ্গলবার প্রাণ গেছে ৭২৩ জনের। গেল কিছুদিনের মতোই এখনও সংক্রমণের শীর্ষে দেশটি। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৫শ’য়ের ওপর। ভারতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি।

এদিন সাড়ে ৩ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনায়। সংক্রমণ বেড়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য আর আর্জেন্টিনায়। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ১০ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৩ কোটি ৮৩ লাখ ৪৫ হাজারের বেশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD