বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ধর্ষণ মামলায় এখন থেকে মেডিকেল রিপোর্ট মুখ্য নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

এখন থেকে ধর্ষণ প্রমাণে মেডিকেল রিপোর্ট মুখ্য নয়। ধর্ষণ মামলার ক্ষেত্রে এমন যুগান্তকারী দিয়েছেন হাইকোর্ট। পারিপার্শ্বিক অবস্থা ও সাক্ষ্য বিবেচনায় নিয়ে দেয়া যাবে সাজা।

আজ বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে যদি কোনো ভুক্তভোগী দেরিতে মামলা করেন সেটি মিথ্যা বলা যাবে না।

হাইকোর্টের রায়ে বলা হয়, ‘শুধু ডাক্তারি পরীক্ষা না হওয়ার কারণে ধর্ষণ প্রমাণ হয়নি বা আপিলকারী ধর্ষণ করেনি এ অজুহাতে আসামি খালাস পেতে পারে না।’

নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিম্ন আদালতে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আসামির করা আপিল খারিজ করে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. রেজাউল হক এ রায় ঘোষণা করেন। সম্প্রতি ওই রায়ের ১৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে অধ্যাদেশ জারি হয়।

ধর্ষণের মামলার ক্ষেত্রে বলা আছে, মেডিকেল রিপোর্ট ছাড়া কোনোভাবেই সাজা দেয়া যাবে না আসামিকে। ফলে ধর্ষণ মামলা প্রমাণ করতে অন্যতম অস্ত্র মেডিকেল রিপোর্ট। এবার হাইকোর্ট তার এক রায়ে জানিয়ে দিয়েছে, এখন থেকে মেডিকেল রিপোর্ট ছাড়াও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে ধর্ষণের সাজা দেয়া যাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD