বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্মার্টফোনের জন্য কলেজছাত্রের আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

স্মার্টফোন কিনে না দেওয়ায় নারায়ণগঞ্জে সজল নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রাম থেকে পুলিশ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সজল আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও চরপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে এবং নানাখী মধ্যপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করে সোনারগাঁ সরকারি কলেজে পড়াশোনা করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী মধ্যপাড়া গ্রামের শফিউদ্দিনের নাতি ও সোনারগাঁ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সজল মোবাইল গেইম খেলার জন্য কয়েকদিন ধরে একটি স্মার্টফোন কিনে দিতে বায়না ধরে। বৃহস্পতিবার সকালে পুনরায় বায়না ধরলে সজলকে বকাঝকা করেন তার বাবা-মা। এতে সজল তার বাবা-মায়ের ওপর অভিমান করেন। পরে সকাল সাড়ে ১০টায় দিকে নিজের ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD