মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামে দুই যুবককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ আলী।
তিনি জানান, নিহত দুই যুবকের নাম বাদল ও আহাদ।
তাদের বাড়ি যশোর সদর কোতোয়ালি থানার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামে। তারা আগে কেবল অপারেটরের ব্যবসা করতেন। সম্প্রতি তারা একটি মোটরসাইকেল কিনে সেই মোটরসাইকেল চালিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।