বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কলারোয়ায় বাবা-মা ও দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত শাহিনুর রহমানের শাশুড়ি কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের রাশেদ গাজির স্ত্রী ময়না খাতুন (৫৫) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এই মামলায় এজাহারে কারোও নাম উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সিআইডি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত শেষে নিহত শাহিনুরের নানার বাড়ি কলারোয়ার ব্রজাবকস (খলসী গ্রামের পাশেই) গ্রামে চার জনের মরদেহ দাফন করা হয়েছে।

কলারোয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক হারান চন্দ্র পাল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদী হয়েছেন নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না খাতুন। মামলাটি তদন্ত করবে সিআইডি।

তিনি আরো জানান, এই মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD