বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ সহজলভ্য করার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

জীবনরক্ষাকারী যেসব ওষুধের পর্যাপ্ত উৎপাদন ও বাজারে সরবরাহ নেই, সেসব ওষুধের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভিন আক্তার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত জানুয়ারি মাসে এ বিষয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিরাজুল ইসলাম।

রিটকারী আইনজীবী লিভার ও ডায়াবেটিক রোগের জন্য কার্যকর ডেলিপিট- ৩০০ ওষুধ খুঁজে বাজারে পাননি। পরে এ ঘটনায় তিনি ওষুধ প্রশাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দেন।  নোটিশের জবাব পেলেও তা যথাযথ মনে না হওয়ায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, জীবনরক্ষাকারী ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে এবং ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে কিছু সিন্ডিকেট ওষুধের মূল্য বাড়াতে কাজ করে যাচ্ছে। তাই বাজারে জীবনরক্ষাকারী সব ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজরি কাউন্সিল, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন, স্কয়ার হাসপাতালের এমডি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD