বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

‘মানুষের হাতে হাতে মোবাইল, অনিয়ম লুকানোর সুযোগ নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

মানুষের হাতে হাতে মোবাইল থাকায় অনিয়ম করে এখন আর লুকানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম এখন স্বাধীন। মানুষের হাতে হাতে মোবাইল। অনিয়ম করে লুকানোর সুযোগ এখন আর নেই।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধিতাই এখন বিএনপির বহুল চর্চিত একমাত্র হাতিয়ার। আসলে বিএনপি কী চায়, তারা নিজেরাও জানে না। বিএনপি বারবার ব্যর্থ হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে। জনগণ কেন তাদের ভোট দেবে? কী অর্জন তাদের?

সোমবার রাজধানীতে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের মধ্যবর্তী নির্বাচনের দাবি উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (বিএনপির) রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা। সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই। মধ্যবর্তী নয়, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়েই যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করেই যাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আর বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হবে না। তবে জনগণের দুর্ভোগ বা অস্থিরতা সৃষ্টি করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

বিএনপিকে কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে জনগণ দেবে না মন্তব্য করে তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে। কমিশনকে শক্তিশালীকরণে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন, ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD