মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ৯৪টি ইলিশ ধরার কাজে নিয়োজিত ট্রলার ডুবিয়ে দিয়েছে নৌ-পুলিশ সদস্যরা। এছাড়া পুড়িয়ে বিনষ্ট করেছে ৬৭ লাখ মিটার কারেন্ট জাল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতভর অভিযান চালায় নৌ-পুলিশ ও মৎস্য অফিস। এছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আকাশপথে অভিযানে অংশ নেয়।
মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানের নেতৃত্বে পদ্মার বিভিন্ন চরে অভিযান পরিচানা করা হয়। এসময় বিভিন্ন চর ও নদী থেকে ৯৪টি ট্রলার ও ৬৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে পুড়িয়ে।এ ঘটনায় চারজন জেলেকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে বলেও জানান তিনি।
লাইটনিউজ/এসআই