বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

(৫২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) সকালে তার বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাফিজার রহমান মোস্তা শিবগঞ্জ থানার পশ্চিম জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সদস্য, একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও এমএবি ইট ভাটার মালিক ছিলেন।

জানাগেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আলাদীপুরে তার ইট ভাটায় যাওয়ার কথা বলে বের হন। রাত ২টা পর্যন্ত তার স্ত্রী ফোন করলেও কেউ রিসিভ করেনি। বুধবার সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে মোস্তাফিজারের গলাকাটা মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, পুকুর পাড়ে মরদেহ পাওয়া গেলেও সেখানে হত্যা করার কোনো আলামত নেই।

একারণে তারা ধারণা করছেন মোস্তাফিজারকে অন্য কোথাও হত্যা করে মরদেহ তার বাড়ির কাছে পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে। নিহতের হাত-পায়ের রগ কাটা ছাড়াও মাথায় আঘাতের চিহ্ন এবং পা ভাঙা ছিল।

স্থানীয় সূত্রে আরও জানাযায,মোস্তাফিজার রহমান মোস্তা এক সময় সন্ত্রাসী ছিলেন। তার নামে ছিনতাই, ডাকাতি, চোরাকারবারী ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ছিল। গত ১০ বছরের মধ্যে তিনি এলাকায় বালুর ব্যবসা করে ইট ভাটার মালিক হয়ে যান। এছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পদ লাভ করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD