বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাহাড় কাটার সময় দুই শ্রমিক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

কক্সবাজারের রামু উপজেলার কাউয়াখোপ ইউনিয়নের জাদীপাড়া এলাকায় পাহাড় কেটে মাটি নেওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন রফিক (৪২) নামে অপর এক শ্রমিক। বুধবার (২১ অক্টোবর) ভোরে লট উখিয়ারঘোনা ঝর্ণাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ারঘোনা স্কুলপাড়ার মৃত হোসাইনের ছেলে আলী আহম্মদ (৩০) ও লট উখিয়ারঘোনা গ্রামের মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। ঘটনার পর পর পিকআপ ভ্যানের চালক মো. মাসুদ গাড়ি নিয়ে পালিয়ে গেছে। পিকআপ ভ্যানটি রামুর আনু মিয়ার বলে জানা গেছে।

একই এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মো. ওসমান গনি জানান, পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী ভুতপাড়ার শামসুল আলম নামে এক ব্যক্তির জায়গা ভরাট করা হচ্ছিল। কয়েকজন শ্রমিক মাটি কাটছিলেন। এসময় পিকআপ ভ্যান চালক পেছন থেকে তিন শ্রমিককে চাপা দেয়। এতে পিকআপের ধাক্কায় পাহাড়ের একটি অংশ ধসে তাদের উপরে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হন।

রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, গুরুতর আহত শ্রমিক রফিকের সঙ্গে কথা বলে মনে হচ্ছে পিকআপ ভ্যান এবং মাটিচাপা পড়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, কয়েকদিন আগেও ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD