বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ডেস্কটপ-ল্যাপটপ থেকেও হোয়াটসঅ্যাপে ভিডিও কল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

একের পর এক পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। নতুন নতুন ফিচার এনে চমকে দিচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে। এমনই একটি নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক মালিকানাধীন কোম্পানিটি।

এতদিন শুধু আইওএস ও অ্যানড্রয়েড মোবাইল থেকেই হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কল করা যেত।

সম্প্রতি ডব্লিউএবিটাইনফো জানায়, নতুন ফিচারে ওয়েব ক্লায়েন্ট ব্যবহার করে যে কোন ব্রাউজার থেকে ভয়েস ও ভিডিও কল করা যাবে। ইনকামিং কলে পপ আপ নোটিফিকেশনও দেখা যাবে। এতে থাকবে কল গ্রহণ অথবা কেটে দেওয়ার অপশন। আউটগোয়িং কলে ভেসে উঠবে পৃথক একটি স্ক্রিন। সেখানে কল শেষ করা ও মাইক্রোফোন মিউট করার জন্য একটি বাটন দেখা যাবে।

এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে ফিচারটি। সব ব্যবহারকারীদের জন্য এ মুহূর্তে ফিচারটি উন্মুক্ত না হলেও হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩.৭-এ এটি দেখা যাচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD