শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জোন ভাগ করে লকডাউনের সিদ্ধান্ত ভুল ছিলো: তাজুল ইসলাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

করোনা মোকাবেলায় বিভিন্ন জোন ভাগ করে লকডাউনের সিদ্ধান্ত ভুল ছিলো বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার সকালে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনলাইনে ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় এসব বলেন তিনি।

আলোচনায় তিনি বলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণে নেয়া ওই সিদ্ধান্ত খুব একটা কাজে আসেনি। সেসময় রেড, ইয়োলো, গ্রিন জোনে ভাগ করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তি ছিলো।

তিনি বলেন, করোনার সঙ্কটে সারা বিশ্ব যে পদক্ষেপগুলো নিয়েছিলো তার অনেকেই ভুল ছিলো। হঠাৎ চেপে বসা এ সঙ্কটে বাংলাদেশও ছোট ছোট কিছু ভুল করেছে। তবে সরকারের অধিকাংশ সিদ্ধান্তই কাজে দিয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

এন্টিবডি টেস্টের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা করোনা মোকাবেলায় প্রান্তিক পর্যায়ের মানুষকে আরও সচেতন করতে সরকারকে আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD