শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

সাশ্রয়ী বেসিক সংযোগ আনলো আকাশ ডিটিএইচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

টেলিভিশন দর্শকদের জন্য সাশ্রয়ী ‘আকাশ বেসিক’ সংযোগ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন্স। বিশেষভাবে তৈরি সেট টপ বক্সসহ এ নতুন সংযোগের দাম পড়বে তিন হাজার ৯৯৯ টাকা। দেশের শহর ও গ্রামের সব শ্রেণির গ্রাহক যেন অপেক্ষাকৃত কম খরচে আকাশ ডিটিএইচ সেবা পেতে পারেন সে লক্ষ্যে এ নতুন সংযোগ আনা হয়েছে। আকাশের অন্যান্য সংযোগের মতো এ সংযোগেও সর্বোচ্চ মানের ছবি-শব্দসহ বিভিন্ন ফিচার নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এক অনলাইন অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্সের সিইও ডিএস ফায়সাল হায়দার এ নতুন সংযোগের ঘোষণা দেন।

সব শ্রেণির মানুষের টিভি দেখার চাহিদা পূরণ করতে চায় আকাশ ডিটিএইচ। যতটুকু সম্ভব কম খরচে সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ সর্বোচ্চ সংখ্যক চ্যানেল প্রদর্শন করাই দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ডটির লক্ষ্য। আকাশ বেসিক সংযোগের মাধ্যমে মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতা পাবেন দর্শকরা।

আকাশ ডিটিএইচের রেগুলার সংযোগের মূল্য চার হাজার ৪৯৯ টাকা। আকাশ রেগুলার সংযোগের সবগুলো সুবিধা বেসিকেও থাকছে। এতে শুধু ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে না।

আকাশ বেসিক সংযোগে মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ৪০টি এইচডি চ্যানেলসহ ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ২০টি এইচডিসহ ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে।

দেশের ৬৪টি জেলায় আট হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ ডিটিএইচ সংযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া বিদ্যমান গ্রাহকরা সম্ভাব্য নতুন গ্রাহকদের রেফার করলে ৫০ শতাংশ মাসিক সাবস্ক্রিপশন ফি ক্যাশব্যাক পাবেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে গত বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতার জন্য আকাশ অনন্য এবং এটি ইতোমধ্যে গ্রাহকদের বিপুল আস্থা অর্জন করেছে।

বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার বলেন, দেশে তথ্য ও বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম টেলিভিশন। গ্রাহকদের টিভি দেখার প্রকৃত ডিজিটাল স্বাদ ও অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে বেসিক আকাশ সংযোগ আনা হয়েছে। শহর কিংবা গ্রাম- সব অঞ্চলেই এটি জনপ্রিয় হয়ে উঠবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD