শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজারের বেশি প্রাণ গেলো করোনাভাইরাসে। এতে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ১১ লাখ। ২৪ ঘণ্টায় সাড়ে ৪ লাখের বেশি নতুন সংক্রমণে বিশ্বে মোট কোভিড নাইনটিন আক্রান্ত ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে আবারও ঊর্ধ্বমুখী সংক্রমণ। শনিবার দৈনিক আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে ছিল দেশটি। একদিনে ৭৮৪ জনের মৃত্যুতে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৮ হাজারের বেশি।

এরপরের অবস্থানেই ভারত। দেশটিতে আরও ৫৭৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। নতুন আক্রান্ত ৫০ হাজারের ওপর। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে এখনও করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৫ হাজারের ওপর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD